দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণ
- আপডেট সময় : ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মৃত সিরাজ পিয়াদার পুত্র যুবদলের সদস্য সচিব সুমন পিয়াদার ভাই প্রবাসী সজীব আল শাওন পিয়াদার বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১৫/২০ জনের সশস্ত্র সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও ঐ বাড়িতে অগ্নি সংযোগ করে।
এ অগ্নিকাণ্ডের বাড়ির অন্যান্য সদস্যরা তাদের নতুন বাড়িতে অবস্থান করায় কেউ হতাহত হয়নি। তবে এঘটনায় বাড়িঘর টাকা আসবাব পত্র সহ প্রায় ৩০ লক্ষ টাকার মালা মাল ভস্মিভূত হয়েছে বলে প্রবাসী সজীব আল শাওন পিয়াদার ভাই যুবদল আড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব সুমন পিয়াদা জানিয়েছেন।
পড়ুন>>আর্থিক সামর্থ্য ছিল না হুইলচেয়ার কেনার,ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও
এছাড়াও মশাওড়া গ্রামে একই রাতে অপর এক বিএনপি কর্মীর বাড়িতেও অগ্নি সংযোগ করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান আড়িয়ায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল থেকে ৪ টি ককটেল উদ্ধার করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























