দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

 

 

দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
কুষ্টিয়ার দৌলতপুর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে লালনশাহ ভবন হল রুমে রোববার বেলা ১১টায় সহকারী অধ্যাপক,হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব  আমিরুল ইসলাম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

 

ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক  শরীফুল ইসলামের সঞ্চালনায় দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  আব্দুস ছালাম এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৌলতপুর কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান  রফিজ উদ্দীন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নজরুল ইসলাম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আহাদ আলী নয়ন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সঃ মঃ সরওয়ার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল আলম।

 

 

 

এছাড়াও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রাশেদুজ্জামান রাসেল, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা ববি লিনা, (বিএম) শাখার বিভাগীয় প্রধান ও প্রভাষক বাংলা নাহিদা পারভীন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সোনিয়া নাহিদ।

পড়ুন>> মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ১৪ আগস্টের পর এক ডলারও বিক্রি করেনি কেন্দ্রীয় ব্যাংক

 

 

দৌলতপুর কলেজের অফিস সহকারী মনিরুল ইসলাম ও বিদায়ী শিক্ষক হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আমিরুল ইসলাম।

 

 

বক্তারা বিদায়ী এই গুণী শিক্ষকের জীবনী নিয়ে আলোচনা করেন এবং তার অবসরজীবনের কল্যান, সুস্থতা কামনা করেন।

 

 

পরিশেষে বিদায়ী শিক্ষকের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের আয়োজক অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!