দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
কুষ্টিয়ার দৌলতপুর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে লালনশাহ ভবন হল রুমে রোববার বেলা ১১টায় সহকারী অধ্যাপক,হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আমিরুল ইসলাম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফুল ইসলামের সঞ্চালনায় দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছালাম এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৌলতপুর কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রফিজ উদ্দীন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নজরুল ইসলাম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আহাদ আলী নয়ন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সঃ মঃ সরওয়ার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল আলম।
এছাড়াও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রাশেদুজ্জামান রাসেল, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা ববি লিনা, (বিএম) শাখার বিভাগীয় প্রধান ও প্রভাষক বাংলা নাহিদা পারভীন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সোনিয়া নাহিদ।
পড়ুন>> মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ১৪ আগস্টের পর এক ডলারও বিক্রি করেনি কেন্দ্রীয় ব্যাংক
দৌলতপুর কলেজের অফিস সহকারী মনিরুল ইসলাম ও বিদায়ী শিক্ষক হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আমিরুল ইসলাম।
বক্তারা বিদায়ী এই গুণী শিক্ষকের জীবনী নিয়ে আলোচনা করেন এবং তার অবসরজীবনের কল্যান, সুস্থতা কামনা করেন।
পরিশেষে বিদায়ী শিক্ষকের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের আয়োজক অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























