ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শান্তি কোনো বিলাসিতা নয়, অক্সফোর্ড ইউনিয়নে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের প্রকোপ নিউজিল্যান্ড উপকূলে আটকে পড়া ৪৩টি তিমির মর্মান্তিক মৃত্যু ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোড়ালির ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে মাঠে ফিল্ডিংয়ের সময় তার গোড়ালি মচকে যায়, যার ফলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, তার লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং হাড়ের সমস্যার আশঙ্কাও রয়েছে। এই চোটের কারণে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ নয়জন ব্যাটার নিয়ে খেলতে বাধ্য হয় এবং দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং গভীরতায় ঘাটতি থাকবে। সাদমানের চোটে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়ে খেলতে হয়েছে বাংলাদেশকে। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি গোড়ালি মচকে ফেলেন। আমি যতটুকু জানি, তার লিগামেন্ট ছিঁড়ে গেছে। সাদমানের পরিবর্তে কে আসছেন, সে খবরও পাওয়া গেছে।

নির্বাচক প্যানেলের সূত্র অনুযায়ী, সাদমানের স্থলাভিষিক্ত হিসেবে ময়মনসিংহের তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা প্রায় নিশ্চিত। বর্তমানে সিলেটেই জাতীয় দলের কোচদের তত্ত্বাবধানে কঠোর অনুশীলনে ব্যস্ত রয়েছেন রবিন। নির্বাচক প্যানেলের একজন সদস্য ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেট দল আগামী ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সফরটিতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট এবং ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিষয়টি জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম

আপডেট সময় : ০১:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬