ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

তিস্তার পানি বিপদ সীমার উপরে কাউনিয়ার চরাঞ্চল প্লাবিত

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

তিস্তার পানি বিপদ সীমার উপরে কাউনিয়ার চরাঞ্চল প্লাবিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুরের কাউনিয়ার চরাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় ৫ শতাধিক পরিবারের বাড়ীঘর তলিয়ে গেছে বন‍্যার পানিতে।

বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে
তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়ার নিন্ম অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বর্তমানে তিস্তা রেল সেতু পয়েন্টে বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পেয়ে ঢুষমারা,তালুক শাহবাজ, পূর্ব নিজপাড়ার অংশ, গোপীডাঙ্গা, আরাজি হরিশ্বর, চর প্রাণনাথ, শনশনিয়া, চর হযরতখাঁ, চর গনাই, আজমখাঁ গ্রামের ৫ শতাধিক পরিবারের বাড়ীঘর পানিতে তলিয়ে গেছে।

এছাড়াও আমন ধানের ক্ষেত ও বীজ তলা পানিতে ডুবে গেছে। প্রায় অর্ধ শতাধিক পুকুর ও মৎস্য খামারের মাছ ভেসে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে উজানের ঢলে শনিবার সকাল থেকে তিস্তায় পানি বৃদ্ধি পেতে থাকে। এতে করে তিস্তা ব্যারেজের ভাটিতে অবস্থিত কাউনিয়া উপজেলার বেশ কয়েক টি তিস্তার চর এলাকায় পানি প্রবেশ করে, তার মধ্যে ঢুষমারা, পূর্ব নিচপাড়া, তালুক শাহবাজের অংশ, গোপীডাঙ্গা,আরাজি হরিশ্বর, প্রাননাধ, আজম খাঁ, চর গনাই, হয়বতখাঁ চরের ৫ শ’ বাড়ীঘর পানিতে তলিয়ে গেছে।

এতে করে আমন ধানের ক্ষেত ও বীজ তলা পানিতে ডুবে যায়। বিস্তীর্ণ চরের দুই হাজার একর জমির ফসল পানিতে ডুবে গেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের কৃষকরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে উজান থেকে পানি আসায় ডালিয়া ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে দেয়া হয়েছে। একারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢুষমারার চর এলাকার চাষী নজরুল ইসলাম বলেন বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।

তাদের এলাকার ২ শ’ পরিবার ও চাষীর আমন ধানের ক্ষেত ও বীজ তলা পানিতে তলিয়ে গেছে । বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনছার আলী বলেন তার এলাকায় ৫ টি গ্রামের নিস্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে এবং নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব বলেন তিস্তার পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চলের গ্রাম গুলোতে পানি প্রবেশ করছে। কত পরিমান বাড়ি ঘর পানিতে ডুবে গেছে তার প্রকৃত সংখ্যা জানা যায় নি। তবে আমরা উপজেলা প্রশাসন ও ত্রাণ বিভাগ বন্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন কাউনিয়ার তিস্তা সেতু পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল না আসলে তিস্তার পানি আগামী কাল থেকে কমতে শুরু করবে বলে তিনি আশা পোষণ করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিস্তার পানি বিপদ সীমার উপরে কাউনিয়ার চরাঞ্চল প্লাবিত

আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩