ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাজারহাটে সমাবেশ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৫:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাজারহাটে সমাবেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাজারহাটে সমাবেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে সমাবেশ হয়েছে। আজ বুধবার সকালে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ রাজারহাটে বিএনপি’র যৌথ আয়োজনে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হয়। কুড়িগ্রাম, রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার কয়েক হাজার মানুষ এ সমাবেশে অংশ নেন।

কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

বক্তারা বলেন, উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তা নদীর মরণদশা হয়। আর বর্ষায় উজানের পানিতে নদীর তীরে বন্যা ও ভাঙনে নিঃস্ব হচ্ছেন মানুষেরা। তিস্তাপারের মানুষের দীর্ঘদিনের এ দুর্ভোগের শেষ হচ্ছে না।এতে তিস্তাপারের মানুষ আশায় বুক বাঁধে।

পড়ুন>> ছাতক থানার অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, অবিলম্বে তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চাই। অভিন্ন নদী হিসেবে ভারতের সাথে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন করতে হবে। তিস্তা নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ, তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপশাখাগুলোর সাথে নদীর পূর্বেকার সংযোগ স্থাপন ও নৌ চলাচল পুনরায় চালুর দাবি জানাই।

আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,
তিস্তার ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণ করতে হবে।

শফিকুল ইসলাম বেবু বলেন, নদীভাঙনের শিকার ভূমি-গৃহহীন ও মৎস্যজীবী মানুষের পুনর্বাসন,
তিস্তা মহাপরিকল্পনায় তিস্তা নদী ও এর তীরবর্তী কৃষকদের স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় ও কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান ও প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তাপারের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাজারহাটে সমাবেশ

আপডেট সময় : ০৫:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫