ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষণা: পাঁচটিতে ভর্তি বন্ধের নির্দেশ

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৪৫৭ বার পড়া হয়েছে

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষণা: পাঁচটিতে ভর্তি বন্ধের নির্দে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষণা ও পাঁচটিতে ভর্তি বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয় অবৈধ ঘোষণা ঘোষণা ও পাঁচটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পড়ুন>>উচ্চমাধ্যমিক ক্লাস শুরুর ১৫ মাসেই পরীক্ষায় বসতে হচ্ছে শিক্ষার্থীদের

আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঝড় বইছে। তিনটি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা আর সমালোচনা চলছে। ওই ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘অবৈধ’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

একই সঙ্গে আরও ৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২৯ মার্চ ইউজিসির পরিচালক ওমর ফারুক সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ১০২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাষ্ট্রপতির (চ্যান্সেলর) নিয়োগ করা ভিসি (উপাচার্য) রয়েছেন ৭০টিতে।

বাকি ৩২টি বিশ্ববিদ্যালয় উদ্যোক্তাদের নিয়োগ করা উপাচার্য দিয়ে পরিচালিত হচ্ছে। তবে ইউজিসির গণবিজ্ঞপ্তিতে এসব বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়নি।

বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১০টি। এর আটটি এখনও শিক্ষাক্রম শুরু করতে পারেনি। ‘অবৈধ’ ঘোষিত বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লা।

তাছাড়া ভর্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), স্টামফোর্ড ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।

অন্যদিকে ইবাইস, আমেরিকা বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব কুমিল্লা সম্পর্কে ইউজিসি বলেছে, এ তিন বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

ফলে ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমের আর কোনো আইনগত ভিত্তি নেই।

এসব বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত কোনো ক্যাম্পাস ও ঠিকানা এবং চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নেই। অর্থাৎ বৈধ কোনো কর্তৃপক্ষ নেই।

একারণে এ তিন ইউনিভার্সিটির একাডেমিক, প্রশাসনিক, আর্থিক, বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল এবং একাডেমিক সনদের আইনগত কোনো ভিত্তি নেই বলে ইউজিসির গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের বিষয়ে ইউজিসি বলেছে, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সাল থেকে চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত ভিসি এবং প্রতিষ্ঠালগ্ন থেকে প্রো-ভিসি ও ট্রেজারার নেই।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে  ১০ জোড়া যমজ শিক্ষার্থী পড়ছে একটি বিদ্যালয়ে

চ্যান্সেলর নিয়োগ করা বৈধ কর্তৃপক্ষের অনুপস্থিতি, অপ্রতুল শিক্ষক সংখ্যা, যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাব, শিক্ষা সহায়ক ক্যাম্পাসের অনুপস্থিতি, লাইব্রেরিতে প্রয়োজনীয় পাঠ্যবইয়ের অপ্রতুলতা এবং বিশ্ববিদ্যালয়টির সব কারিকুলাম মেয়াদোত্তীর্ণ।

ফলে কমিশন কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইউজিসি।

পড়ুন>>নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ সামান্য : নির্ভরশীলতা বাড়ছে ‘সহায়ক’ বইয়ের

তাছাড়া নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাসহ সব কার্যক্রম স্থানান্তরে ব্যর্থ হওয়ায় ইউজিসি কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গত ১ জানুয়ারি থেকে চারটি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা যায় ইবাইস, ব্রিটানিয়া এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব এবং আদালতে মামলা বিচারাধীন বলে ইউজিসি জানিয়েছে।

বলে এসব মামলা নিস্পত্তি না হলে কার্যক্রম চালানো আসলেই আইনত দন্ডনীয় আপরাধ বলে সংশ্লিস্টরা জানান।

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষণা

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষণা: পাঁচটিতে ভর্তি বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৯:৪৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩