তাহিরপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও স্বজনদের খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ৩৬৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুরে যুগান্তর যুগান্তর স্বজন সমাবেশ ও শবে বরাত উপলক্ষে আলেম- উলামাগণের মধ্যে স্বজনদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র শবে বরাত উপলক্ষে উপজেলার যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আলেম উলামাগণ ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ এ সব বিতরণ করা হয়েছে।
সোমবার ৬ মার্চ বাদ আছর উপজেলার বাদাঘাট কলেজ রোডস্থ দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টারের কার্যালয়ে এ উপলক্ষে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা।
দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের চেয়ারম্যান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের পিতা,
বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগ সংগঠক প্রয়াত হাজি বৈদ মিয়া শাহ সহ প্রয়াত সকল মুসলিম উম্মার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের আহবায়ক শিহাব সরোয়ার শিপুর সঞ্চালনায় উপজেলার বাদাঘাট জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্ব করেন।
এ দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলার পৈলনপুর মাদ্রাসার মোহাদ্দিন মাওলানা ছফি উল্লাহ।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন , দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলার বাদাঘাট আব্দুল্লাহ ইবনে মাকত্বুম (প্রতিবন্ধী) মাদ্রাসার সুপার হাফেজ নুর কালাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হেসাইন, এএসআই মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান আলীম উদ্দিন, ব্যবসায়ী বাবুল মোড়ল,
একরাম হোসেন, স্বজন রাসেল আহমদ রতন, কামরুল ইসলাম, বাবুল রানা, সহ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীগণ, স্বজন সদস্যগণ সহ সুশীল সমাজের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দ্বীনী খেদমতে থাকা আলেম উলামা, ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের সদস্যদের হাতে শবে বরাত উপলক্ষে আজাদ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে চাল, ডাল, আলু, তৈলসহ খাদ্যসামগ্রী উপহার হিসাবে বিতরণ করা হয়।


























