তাহিরপুর সীমান্তে কোয়ারীর মাটি চাপায় কয়লা পাচারকারীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর সীমান্তে কোয়ারীর মাটি চাপায় কয়লা পাচারকারীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

তাহিরপুর সীমান্তে কোয়ারীর মাটি চাপায় কয়লা পাচারকারীর মৃত্যু

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
তাহিরপুর সীমান্তে কোয়ারীর মাটি চাপায় কয়লা পাচারকারীর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে কোয়ারীর মাটি চাপায় কয়লা পাচারকারীর মৃত্যু হয়েছে।

তাহিরপুর উপজেলার লাকমা সীমান্ত চোরাই পথে অবৈধভাবে ভারতের ভিতরে থেকে কয়লা আনতে গিয়ে চোরাই কয়লা কোয়ারীর (গুহার) মাটি চাপায় সুনাম মিয়া(২০) নামের এক বাংলাদেশী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত যুবক শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড় গ্রামের তাহের আলীর ছেলে (১৩ অক্টোবর শুক্রবার) সকাল ৯ টায় উপজেলার বালিয়াঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৯৭ এর লাকমা সীমান্ত এলাকায়।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি কাজী নাজিম উদ্দীন শুভ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত কয়লা শ্রমিক সুমন মিয়ার সাথে কথা কয়েকজন শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় প্রভাবশালী চোরাই কয়লার ব্যবসায়ী সিন্ডিকেটরা ভারত থেকে চোরাই পথে কয়লা আনেন। প্রতিদিন তাদের শতাধিক কয়লা শ্রমিক বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্তের জিরো পয়েন্টে কাছে গুহা দিয়ে ভারতের অভ‍্যন্তর থেকে  কয়লা আনতে যায় ।

প্রতিদিনের মতো আজ শুক্রবার ভোরে লাকমা সীমান্তে থাকা গুহার ভিতর দিয়ে ১০/১৫ জনকে   কয়লার বস্তা আনতে ভারতে পাঠায়।

এ সময় গুহার ভিতর থেকে কয়লা বস্তা নিয়ে বেরিয়ে আসার সময় হঠাৎ গুহার উপরে অংশের মাটির ধসে শ্রমিক সুমনের উপর পড়ে  যায়। সে সময় মাটির নিচে চাপা পড়ে যায়। পরে গুহার ভিতরে তার সাথে থাকা অন্য শ্রমিকরা এসে মাটি খুড়ে শ্রমিক সুমনকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। সকাল ১০ টায় তার লাশ গুহার ভিতর থেকে লাকমা গ্রামে বাড়িতে নিয়ে আসে।

এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে শ্রমিক সুমনের লাশ একনজর দেখার উৎসুক জনতা ভীড় শুরু হয়  সুমনের বাড়িতে।

এবিষয়ে জানতে লাকমা সীমান্তের দায়িত্বরত বালিয়াঘাট বিজিবি সীমান্ত ফাঁড়ির সরকারি মুঠোফোন ০১৭৬৯৬১৩১২৭ নাম্বারে একাধিকবার কল করলে রিসিভ না করায় বিজিবির বক্তব্য জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!