ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন

তাহিরপুর ভারতের কয়লা গুহায় কাজ করতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

তাহিরপুর ভারতের কয়লা গুহায় কাজ করতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর ভারতের কয়লা গুহায় কাজ করতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অবৈধ পথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে কয়লা কুয়ারিতে (গুহা/গর্তে) মোঃ রজব আলী (৪৫) নামে এক জন কয়লা শ্রমিক নিহত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বালিয়াঘাটা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্য লাইন থেকে ১ কি:মি: ভারতের অভ্যন্তরে মেঘালয়ের কয়লার কুয়ারিতে (গুহা/গর্তে) ঘটনাটি ঘটেছে।

নিহত কয়লা শ্রমিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়া গ্রামের মৃত বাসিন্দা শমশের আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে,বিজিবি ও পুলিশ ক্যম্পের সদস্যরা সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখার পরও ভোর রাতে বিজিবির টহল দলের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরের কয়লা গুহায় যায়। সেখানে গিয়ে কাজ করা অবস্থায় মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে মারা যায় মোঃ রজব আলী। এসময় সাথে থাকা লোকজন থাকে বাংলাদেশের লাকমা পশ্চিম পাড়া নিজ বাড়ি নিয়ে আসে। এই ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে।

পড়ুন>>কুড়িগ্রামে ডেভিল হান্টেের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪ জন গ্রেফতার

স্থানীয় এলাকাবাসীকে নিয়ে সকল অনিয়ম প্রতিরোধে মিটিং করা,বিভিন্ন ভাবে সহযোগিতা করাসহ নানান ভাবে সচেতন করার চেষ্টা করা হচ্ছে এরপরও এমন দূর্ঘটনার শিকার হচ্ছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার সচেতন বাসিন্দাগন।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির পিএসসি কয়লা শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেন। সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুর ভারতের কয়লা গুহায় কাজ করতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫