ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

তাহিরপুর থানার ওসি প্রত্যাহার: পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত চলমান

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

তাহিরপুর থানার ওসি প্রত্যাহার: পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত চলমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর থানার ওসি প্রত্যাহার: পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত চলমান

সুনামগঞ্জে জেলা পুলিশের তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা পার্সোনাল ম্যানেজম্যান্ট-২ শাখা থেকে প্রেরিত স্মারকবলে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে মোহাম্মদ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২১ নভেম্বর তাকে জেলার তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছিল।

একই আদেশে সিলেটের কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়াটার্স, ঢাকার প্রশাসনিক শাখার একটি দায়িত্বশীল সূত্র জানায়, আপাতত প্রশাসনিক কাঠামোর জটিলতার কারণে তাহিরপুর থানার ওসিসহ সিলেট রেঞ্জের তিন থানার ওসিকেই প্রত্যাহার করেছে পুলিশ হেডকোয়ার্টার।

প্রত্যাহার হওয়া তিন ওসিকে আপাতত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। পুলিশ হেডকোয়াটার্সের ওই দায়িত্বশীল সুত্রটি জানান, তাহিরপুর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কাউসার আলমের ব্যাপারে একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে।

কাউসার আলম বিভিন্ন সময় সহকর্মীদের বিরুদ্ধে বেনামী অভিযোগ করে পুলিশ প্রশাসনকে বিব্রতকর অবস্থায় ফেলার অপেচষ্টা করেছেন।

সিলেট রেঞ্জের হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ বিভিন্ন থানায় তিনি কৌশলে একই রেঞ্জে ১৪ বছরের অধিক সময় ধরে কর্মরত রয়েছেন। তাহিরপুর থানায় বদলী সুত্রে ২০২৩ সালের ১৮ জানুয়ারি পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে যোগদান করেন কাউসার আলম। যোগদানের পর থেকেই নানা কর্মকান্ডে বিতর্কিত হওয়ার পাশাপাশী এক নারী কনষ্টেবলসহ একাধিক সহকর্মীদের বিরুদ্ধে অহেতুক পুলিশ হেডকোয়ার্টারে বেনামী অভিযোগ করাতে করাতে সিদ্ধহস্ত হয়ে উঠেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কাউসার আলম।

এদিকে তদন্ত এড়িয়ে যেতে ্ইতিমধ্যে স্বেচ্ছায় বদলীর আবেদন করলেও আপাতত তা স্থগিত করেছেন দায়িত্বশীল কতৃপক্ষ।

অভিযোগ প্রসঙ্গে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাউসার আলমের বক্তব্য জানতে বৃহস্পতিবার বিকেলে তার ব্যাক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ প্রসঙ্গে আমার কোন কিছুই জানা নেই।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুর থানার ওসি প্রত্যাহার: পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত চলমান

আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪