তামাক সেবনে নিরুৎসাহিত করতে কুড়িগ্রাম বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
তামাক সেবনে নিরুৎসাহিত করতে কুড়িগ্রাম বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
তামাক সেবনে নিরুৎসাহিত করতে কুড়িগ্রাম বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।
“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর অভিযানে ভূরুঙ্গামারী হাটইজারাদার শাহীন শিকদার আটক
শনিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংবাদিক সাইয়েদ বাবু, এবি পার্টির জেলা আহবায়ক ডাক্তার নজরুল ইসলাম, সদস্য সদস্য সচিব আরিফুজ্জামান সাগর প্রমূখ।
আলোচনা সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, তামাক মুক্ত দেশ গড়তে সরকারের পাশাপাশি যার-যার অবস্থান থেকে মানুষকে তামাক ও তামাক জাত পন্য ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করতে হবে।


























