ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

তাড়াশ ( সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

নিহত কাওসার হোসেন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

ঢাকায় প্রিজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের এক হাজতি আসামীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর ৬টার দিকে মারা যান তিনি। নিহত কাওসার হোসেন (২২) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের সাইদুর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ কারাগারের ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান বলেন, একটি হত্যা মামলার আসামী হিসেবে ২০২৪ সালের ১২ এপ্রিল কাওসার হোসেন কারাগারে আসেন। অসুস্থতার কারনে ২০২৬ সালের ১৫ জুলাই তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পড়ুন>>বিশ্বাসযোগ্য সাংবাদিক হতে হবে: ফারুক ওয়াসিফ

সেখানে অবস্থার অবনতি হলে একই দিন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই তাকে ঢাকায় প্রিজন হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।

পড়ুন>>প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নেতা, একই ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান আরো বলেন, প্রিজন হাসপাতাল থেকে নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে সেখান থেকেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সিরাজগঞ্জ কারা হাসপাতালের চিকিৎসক ডা: গোলাম রাব্বি খান বলেন, দীর্ঘ মেয়াদি জ¦রের কারনে কাওসার হোসেনের মাথার ব্রেনে ইনফেকশন ধরা পড়েছিল। যে কারনে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬