তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পড়ুন>>
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
পড়ুন>>সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা, সফল মৎস্য চাষী রবিউল করিম ও আব্দুর রহমান প্রমূখ।
বক্তারা তাড়াশে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতি গ্রহণ এবং প্রোটিনের চাহিদা পূরণে প্রান্তিক মৎস্য চাষীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























