ডোমারে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু
- আপডেট সময় : ০৫:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ৩৪০ বার পড়া হয়েছে
ডোমার থেকে এমদাদুল হক মাসুম : পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি’র নির্দেশে নীলফামারী জেলার ডোমার উপজেলায় শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।
(১৪আগষ্ট) রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডোমার শহরের বেশ কয়েকটি পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী’র নেত্রীত্বে ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার,এসআই আনিছুজ্জামান,টিএএসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ গ্রহন করেন।
এ অভিযানে মোটর সাইকেলের চালক ও আরোহীর হেলমেট না থাকায় ,চালকসহ তিন জন আরোহী এবং সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ১০জনের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী বলেন, হেলমেট ছাড়া মটর সাইকেল চালালে, যে কোনো সময় গুরুতর আহত হয়ে অঙ্গহানি এমনকি জীবনহানির ঘটনাও ঘটতে পারে।তিনি আরও বলেন, জরিমানা বা পুলিশের ভয়ে নয়,নিজের সুরক্ষা এবং সুস্থভাবে চলা ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান করার পরামর্শ প্রদান করেন ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























