ডোমারে পুষ্টি সমন্বয় কমিটির অনলাইন মনিটরিং ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত
- আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ২২২ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে পুষ্টি সমন্বয় কমিটির অনলাইন মনিটরিং ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা (২০২৩-২৪) ও পুষ্টি কর্ম-পরিকল্পনার অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(২৩ আগষ্ট বুধবার) সকাল ১১টায় উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে অনলাইন মনিটরিং ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ।এসময় কমিটির সদস্য সচিব উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার বকুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান, জানো প্রকল্পের ম্যানেজার মঈন উদ্দিন ময়নুল,
ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম, যুগ্ম সাঃ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
জানো প্রকল্পের আইসিটি কনসুলেন্ট রোকসানা আব্বাসীর সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ার ডেভোলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় এই কর্মসুচির ব্যাপক কার্যক্রম চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























