ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে

ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
প্রতিকী ছবি

 

 

 

ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১

 

 

নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:১৪
ইফতারের সময় : ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২০
  • দুপুর ১২:০৪
  • বিকেল ৪:৩৪
  • সন্ধ্যা ৬:২৮
  • রাত ৭:৪৪
  • ভোর ৫:৩৬
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

নিহত মজনু মিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড ময়দান পাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে।

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১১ই মার্চ বুধবার সকাল বেলা বিরোধপূর্ণ জমিতে থাকা একটি শুকনো গাছ কাটতে বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই গেলে প্রতিপক্ষ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজনই গুরুতর আহত হন।

পড়ুন>> রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

 

 

 

এসময় পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.আসমাউল হুসনা মজনুকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পড়ুন>> প্রত্যেক পরিবারের প্রধান নারী পাবেন “ফ্যামিলি কার্ড” -এলজিআরডি মন্ত্রী 

 

 

 

এবিষয়ে নিহত মজনুর ভাতিজি মিম অভিযোগ করে বলেন, “আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। পুলিশ যদি ফোন পাওয়ার পর পরই সময়মতো ঘটনাস্থলে আসতো, তাহলে হয়তো আমার চাচা মজনু মারা যেত না।”

 

 

 

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!