ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১
- আপডেট সময় : ০৫:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২১৯৬১ বার পড়া হয়েছে
ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১
নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:৫৫
- দুপুর ১১:৪৬
- বিকেল ৩:৩৮
- সন্ধ্যা ৫:১৭
- রাত ৬:৩৩
- ভোর ৬:১১
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
নিহত মজনু মিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড ময়দান পাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ই মার্চ বুধবার সকাল বেলা বিরোধপূর্ণ জমিতে থাকা একটি শুকনো গাছ কাটতে বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই গেলে প্রতিপক্ষ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজনই গুরুতর আহত হন।
পড়ুন>> রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
এসময় পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.আসমাউল হুসনা মজনুকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পড়ুন>> প্রত্যেক পরিবারের প্রধান নারী পাবেন “ফ্যামিলি কার্ড” -এলজিআরডি মন্ত্রী
এবিষয়ে নিহত মজনুর ভাতিজি মিম অভিযোগ করে বলেন, “আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। পুলিশ যদি ফোন পাওয়ার পর পরই সময়মতো ঘটনাস্থলে আসতো, তাহলে হয়তো আমার চাচা মজনু মারা যেত না।”
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























