ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ

ডোমারে সড়ক নির্মাণে নানা অনিয়ম এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৭:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

ডোমারে সড়ক নির্মানে নানা অনিয়ম এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে সড়ক নির্মানে নানা অনিয়ম এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি

নীলফামারীর ডোমারে সড়ক নির্মানে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মানে নিম্নমানের কাজ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাটের মাছ হাটি খাটুরিয়া ডাঙ্গাপাড়া সড়কের ৯০ মিটার হিরিং বোর্ডের কাজ চলছে। ওই সড়কের ৯০ মিটারের জন্য বরাদ্ধ চার লক্ষ ৯৯ হাজার টাকা।

ওই এলাকার বাসিন্দা মৃত মফিজার রহমানের পুত্র হামিদার রহমান চৌধুরী (৫০) বলেন, এমন ফাঁকা করে ইট বসানো হচ্ছে, সহজেই মানুষ ইট তুলে নিয়ে যাবে। এর কারণে একদিকে যেমন লেবার, ইট কম লাগছে, নীচের সলিং এ আরও ফাঁকা করে ইট বসানো হয়েছে।

রাস্তা করা আর না করা একই ব্যাপার। কয়েক দিনের মধ্যে সব ইট চুরি হয়ে যাবে। আর ফাকা না রাখলেই কেউ ইট চুরি করতে পারতো না। সড়কের পাশে (এজিং) এর জায়গায় মাটিও ঠিকমতো নাই।

বসুনিয়া হাটের দক্ষিণ দিকে (গরু হাটী) ভেকু দিয়ে গভীর গর্ত করে বালি তোলা হচ্ছে। ওই বালি সড়কে দেওয়া হচ্ছে। এলাকাবাসীর ধারণা ওই গর্ত গভীর করার প্রকল্পও হাতে নেওয়া হচ্ছে। এক ঢিলে তিন পাখি মারার ব্যবস্হা করা হবে।

বসুনিয়া হাটের গর্ত সংলগ্ন কবলা জমিতে বাড়ী করে আছেন মৃত খয়চালুর পুত্র সুবল দাস (৫৫)। পেশায় ওই হাটের হরিজন সুইপার ।

তিনি বলেন, এই গর্ত করার কারণে আমার বাড়ি ভেঙ্গে যাবে, হাটের সরকারি ইউ ড্রেন ভেঙ্গে যাবে, কবরস্থান ভেঙ্গে যাবে। আগের চেয়ারম্যান প্রকল্প নিয়ে গর্ত ভরাট করেছে।আর বর্তমান চেয়ারম্যান ওখানে গভীর গর্ত করছে।

বসুনিয়া হাটের গরু হাটি থেকে চিকার হাট সড়ক পযর্ন্ত ৫০ মিটার লম্বা ১০ ফুট চওড়া সড়কের নির্মান কাজ চলছে। সেখানেও একই অবস্থা।

ওই হাট সংলগ্ন এলাকার মৃত শওকত আলী মাষ্টারের পুত্র দেলোয়ার হোসেন (৫৫) বলেন,আপনি নিজেই দেখেন কত ফাঁকা করে সলিং বিছানো হয়েছে।

এবিষয়ে ০৯ নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী বরাদ্বের তথ্য দিয়ে ও সব অনিয়মের সত্যতা স্বীকার করে বলেন, আপনি যখনই গেছেন, তখনই ফোন দিয়ে বলে দিয়েছি, কাজ ঠিক করে করতে। পাচঁ লাখের নীচে বরাদ্ধ, তাই কোটেশন দিয়ে কাজগুলো করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ বলেন, আমি ইঞ্জিনিয়ার পাঠাছি, এখনও বিল দেওয়া হয়নি, বিষয়টি দেখছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে সড়ক নির্মাণে নানা অনিয়ম এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি

আপডেট সময় : ০৭:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪