ডিজে প্রোগ্রামের নামে অশ্লীল নৃত্য দেহ ব্যবসার কাজে সহযোগিতা হোটেল Sies Ta বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে
ডিজে প্রোগ্রামের নামে অশ্লীল নৃত্য দেহ ব্যবসার কাজে সহযোগিতা হোটেল Sies Ta বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ডিজে প্রোগ্রামের নামে গ্রামের অল্প বয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নৃত্য এবং দেহ ব্যবসার কাজে সহযোগিতা করায় হোটেল Sies Ta ( ফুলতলা বনানী হাইওয়ে রোড এর এক.মি ওষুধ কোম্পানির অপজিটে) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আজকের মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা সম্মানিত সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
বগুড়ার জেলার ফুলতলা থেকে বনানী হাইওয়ে রোডে একমি ওষুধ কোম্পানির অপজিটে হোটেল সেএসতা নামক একটি আবাসিক হোটেল রয়েছে যেখানে প্রতি সপ্তাহে তিন দিন সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ডিজে প্রোগ্রামের নামে অল্প বয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন ও দেহ ব্যবসার কাজে উৎসাহিত করা হয়।
আমরা সরজমিনে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি এখানে প্রোগ্রামের আয়োজন করে মোঃ রাকিব হোটেলের ওয়ার্ড বয় তার সঙ্গে রয়েছে আফরিন নামে একটা মেয়ে এরা সপ্তাহে দুইদিন সোমবার এবং শুক্রবার ও মাসুদ নামে এক ব্যক্তি সে শুধু বৃহস্পতিবার আয়োজন করে।
যেখানে ঢুকতে গেলে প্রতি লোকজনের কাছ থেকে ১,৫০০ থেকে ২,০০০ টাকা করে এন্টিফি তোলা হয়। ১,৫০০ থেকে ২,০০০ টাকার বিনিময়ে লোকজন অল্প বয়সে মেয়েদের খোলামেলা নাচ দেখতে পারে ও তাদের শরীরে হাত দিতে পারে।
এরপর যাদেরকে যে মেয়ে পছন্দ হয় তাদেরকে আলাদা টাকা দিয়ে পাশের রুমে নিয়ে গিয়ে দেহ ব্যবসা অর্থাৎ শারীরিক সম্পর্কে জড়িত হয়। আর এখানকার বেশিরভাগই লোকজন মাঝ বয়সী ও অল্প বয়সী ছেলেরা যার ফলে তাদের ভবিষ্যতে এক ধরনের নারীর নেশা আসক্ত হয়ে যাচ্ছে।
বগুড়া সদর থানার বর্তমান ওসি সাহেবের দৃঢ় প্রতিজ্ঞায় বগুড়া শহরে বর্তমান সকল আবাসিক হোটেল বন্ধ হবার কারণে কোন আবাসিক হোটেলে দেহ ব্যবসার কাজ না চলার কারণে বর্তমান সবাই হোটেলে ডিজে প্রোগ্রামের নামে বা ডিজে প্রোগ্রামের অন্তরালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে।
এ প্রোগ্রামগুলো চলে রাত আটটা থেকে ভোর চারটা পর্যন্ত আর এখানকার বেশিরভাগ মেয়েদের বয়স খুবই অল্প ও গ্রামের অভাবী পরিবারের মেয়েদেরকে বিভিন্নভাবে চাকরি লোভ দেখিয়ে এখানে নিয়ে আসে এসব কাজে নিয়োজিত করেছে।
একটা মেয়ে যখন হাতে মোটা অংকের টাকা পাচ্ছে তখন তারাও ভুলে যাচ্ছে যে আসলে তারা কোন পেশার সঙ্গে জড়িত হচ্ছে তাদের ভবিষ্যৎ কি বা তাদের সামাজিক পরিচয় কি।
এ বিষয় নিয়ে আমরা গত ০৫ই জুলাই বুধবার ট্রিপল নাইনে ফোন দিয়েছিলাম ট্রিপল নাইন থেকে আমাদেরকে শাজাহানপুর উপজেলা ডিউটি অফিসার ডেকেছিল ওখানকার ওসি সাহেবের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু আমরা রাত এগারোটা থেকে একটা পর্যন্ত থাকার পর ওসি সাহেবের সাক্ষাৎ পায়নি। পরে ওখান থেকে আমরা চলে এসেছি।
এ ছাড়াও ওই প্রোগ্রামে বেশ কয়েকজনের মাধ্যমে আমরা জানতে পারি যে পুলিশ বেশ কয়েকবার হোটেলে রেট দিলেও কখনো হোটেলের ভিতরে ঢুকতে পারেনি। কোন কারণবশত হোটেলের গেট থেকে তাদেরকে চলে আসতে হয়েছে।
এতে করে পুলিশ যতক্ষণ গেটের বাইরে থাকে ততক্ষণ মেয়েদের ও গেস্টদেরকে লুকিয়ে রাখা হয় প্রোগ্রাম বন্ধ করে। পরে পুলিশ চলে গেলে গেটের বাইরে থেকে প্রোগ্রাম আবার চালু হয়। এরকম ঘটনা দুই তিনবার ঘটেছে যার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে বিভিন্ন গেস্টদের কল রেকর্ড।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন মোঃ মাহবুব জামান খান মিলন মোস্তফা আবু সালেক মোঃ রোকনুজ্জামান সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন খোরশেদ যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার এস এম আবু রায়হান, সাংবাদিক অনন্ত সেলিম, মোঃ সাদ্দাম হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক সজল, মোঃ মামুন,
ইমরান তালুকদার নিপু, মোঃ জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন সব অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান মিঠু,
ধর্ম বিষয় সম্পাদক মোঃ রায়হানুল সিদ্দিক, কাহালু উপজেলা কমিটি সাধারণ সম্পাদক আল-আমিন শেখ, বগুড়া জেলা কমিটি কার্যনির্বাহী সদস্য মিনারুল ইসলাম, মোঃ আব্দুল আলিম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবু রায়হান, মোঃ ডালিম, রুবেল প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























