ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ফলায় কাটা পড়ে কিশোরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ফলায় কাটা পড়ে কিশোরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার?

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ফলায় কাটা পড়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ফলায় কাটা পড়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ফলায় কাটা পড়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জমি চাষরত মাহিন্দ্র ট্রাক্টরের হালের ধারালো ফলায় কাটা পড়ে মো: আলিফ (১৩) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৫ টায় জেলার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সুন্দর পাড়া এলাকার এক ফসলের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ওই এলাকার এনামুলের ছেলে ও ট্রাক্টরের সহকারী (হেল্পার) হিসেবে কাজ করত।

সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ রায় ওরফে নিমাই বিষয়টি নিশ্চিত করে বলেন,বিকালে ফসলের মাঠে মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দিচ্ছিল। আর চালকের পাশে বসে ছিল আলিফ।

এ সময় এক জমি থেকে অন্য জমিতে যাওয়ার সময় জমির উঁচু আইল পারাপারের সময় হঠাৎ গাড়ির হালের ওপরে পড়ে যায় সে। এতে হালের ধারালো ফালে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আলিফ।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এ বিষয়ে খোঁজ খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ায ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!