ঠাকুরগাঁওয়ে কবর থেকে কঙ্কাল তুলে নদীর ধারে ফেলে পালালো দুর্বৃত্তরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে কবর থেকে কঙ্কাল তুলে নদীর ধারে ফেলে পালালো দুর্বৃত্তরা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ

ঠাকুরগাঁওয়ে কবর থেকে কঙ্কাল তুলে নদীর ধারে ফেলে পালালো দুর্বৃত্তরা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
ঠাকুরগাঁওয়ে কবর থেকে তোলা কঙ্কাল

 

 

ঠাকুরগাঁওয়ে কবর থেকে কঙ্কাল তুলে নদীর ধারে ফেলে পালালো দুর্বৃত্তরা

 

 

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর কাজীপাড়া কবরস্থান থেকে এক মৃত ব্যক্তির কঙ্কাল উত্তোলনের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কঙ্কালটি একটি বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তারা সেটি কবরস্থানের পাশের নদীর ধারে ফেলে রেখে পালিয়ে যায়। সোমবার (৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

 

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মৃত কাদের ফকিরের ছেলে হাতেম আলি কঙ্কালটি উত্তোলন করেন। তবে এ ঘটনার প্রকৃত উদ্দেশ্য জানা যায়নি। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী মহিলার মৃত‍্যু

 

পরে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পুনরায় কঙ্কালটি দাফন করা হয়।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার, জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!