ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৩৬৩৩৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন

ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী রাণীশংকৈল উপজেলা পরিদর্শন করেন।

এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থাপনা ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক কাশিপুর ইউনিয়ন পরিষদ ও ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, ভূমি সংক্রান্ত কার্যক্রম এবং নাগরিক সেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

পড়ুন>> তাহিরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহ্বান

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।এরপর তিনি উপজেলার ঐতিহ্যবাহী জগদল কাশিপুর রাজবাড়ী পরিদর্শন করে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।পরে মহারাজা উচ্চ বিদ্যালয় এবং সিএস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

সিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শতভাগ বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পড়ুন>> আক্কেলপুরে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ

তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্মই দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও সাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান জেলা প্রশাসক।

এদিকে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সরকারি কৃষি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি।

পড়ুন>> দৌলতপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক -১

পরবর্তীতে রাণীশংকৈল পৌরসভা মার্কেটের চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশনা দেন সংশ্লিষ্টদের।দিনব্যাপী পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক ব্র্যাকের আয়োজিত মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সেখানে তিনি ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে তিনি গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার নির্দেশনা দেন, যাতে সাধারণ মানুষ স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পেতে পারেন।এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসকের এ পরিদর্শনকে উপজেলার উন্নয়ন কার্যক্রম তদারকি, সরকারি সেবার মানোন্নয়ন এবং শিক্ষা, কৃষি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন

আপডেট সময় : ০৮:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬