ঝিনাইগাতীতে মহিলা শ্রমিক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে মহিলা শ্রমিক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইগাতীতে মহিলা শ্রমিক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতি  থেকে মোঃ মিজানুর রহমান 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
ঝিনাইগাতীতে মহিলা শ্রমিক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে মহিলা শ্রমিক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা মহিলা শ্রমিক লীগের এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা যুব লীগের অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়।

উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এবং উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩, ঝিনাইগাতী-শ্রীবরদী আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক।

এ সময় তিনি সকলের উদ্দেশে বলেন, ” বিগত সাড়ে চৌদ্দটি বছর আমি আপনাদের সেবা করে গেছি। কোথাও কোন ঘুষ দূর্নীতি করিনি। আমার সরকার জনবান্ধব সরকার বলেই আমি ঝিনাইগাতীতে বাফার গুডাউন, রাবারড্যাম, রাস্তা ঘাট, ব্রীজ, কালর্ভাট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, গুচ্ছগ্রাম, আবাসন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছি। তিনি ভিশন ৪১কে বাস্তবায়নে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আবারও নৌকায় ভোট দিতে সকলকে অনুরোধ করেন। সেই সাথে তিনি আবারও দলীয় মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ.কে.এম বেলায়েত হোসেন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ আরো অনেকে।

গত ৩সেপ্টেম্বর মোছা. রিনা বেগমকে সভাপতি এবং জসিন্তা দফোকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা মহিলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় জেলা কমিটির আহবায়ক সাবিহা জামান শাপলা ও সদস্য সচিব হালিমা বেগম ইতি। এই কমিটি আগামী ১ বছর তারা তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!