ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।

জেলার ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এরপর উপজেলা পরিষদ হল রুমে “সমাজসেবায় গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু,ঝিনাইগাতী মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক আব্বাস উদ্দিন প্রমুখ।

সভার সভাপতি ইউএনও মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া আলোচনা সভায় বলেন, বর্তমান সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের দুস্থ,দরিদ্র, অসহায়,প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছেন।

বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতাসহ ৫৪টি কল্যাণমূলক সেবা প্রদান করছেন।

উক্ত সভায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত এতিমখানা সমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!