জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্ব ও সমৃদ্ধির নতুন দিগন্ত সিলেটের রায়নগরে ফ্ল্যাট থেকে তিনজনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তদন্তে পুলিশ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সুনামগঞ্জ থেকে আমির হোসেনঃ “দাম কমাও জান বাঁচাও” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।সোমবার দুপুরে (৮ আগস্ট) পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে সার, জ্বালানি তেল সহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ সমাবেশে কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. এনাম আহমেদ এর সভাপতিত্বে ও ‘সংগঠনের সাধারণ সম্পাদক জালাল সুমন’র সঞ্চালনায় সিপিবি’র সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, কৃষক নেতা বদরুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জনগণের উপর স্টিম রোলার চালাবেন না। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমান। ডিজেল-কেরসিনের উপর বাজারের সকল পণ্যের মূল্য নির্ভর করে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপ সাধারন মানুষের উপর পড়ে। কারণ প্রতিটা জিনিসের পরিবহন খরচ লাগে। শিল্প কারখানা চালাতে গেলে ডিজেল-কেরোসিন লাগে। এই কারণে যে জিনিসের দাম ১০০ টাকা তা ১৫০ টাকায় পৌঁছে যাবে। এই উদাহরন আগামী ২-৩ দিনের মধ্যে পাবেন দেশবাসী।

সরকারকে উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, অবিলম্বে আপনারা যদি ডিজেল, কেরোসিন ও সারের দাম না কমান তাহলে জনগণ আর দর্শক গ্যালারিতে থাকবে না, জনগণ রাস্তায় নেমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!