জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সুনামগঞ্জ থেকে আমির হোসেনঃ “দাম কমাও জান বাঁচাও” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।সোমবার দুপুরে (৮ আগস্ট) পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে সার, জ্বালানি তেল সহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ সমাবেশে কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. এনাম আহমেদ এর সভাপতিত্বে ও ‘সংগঠনের সাধারণ সম্পাদক জালাল সুমন’র সঞ্চালনায় সিপিবি’র সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, কৃষক নেতা বদরুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জনগণের উপর স্টিম রোলার চালাবেন না। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমান। ডিজেল-কেরসিনের উপর বাজারের সকল পণ্যের মূল্য নির্ভর করে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপ সাধারন মানুষের উপর পড়ে। কারণ প্রতিটা জিনিসের পরিবহন খরচ লাগে। শিল্প কারখানা চালাতে গেলে ডিজেল-কেরোসিন লাগে। এই কারণে যে জিনিসের দাম ১০০ টাকা তা ১৫০ টাকায় পৌঁছে যাবে। এই উদাহরন আগামী ২-৩ দিনের মধ্যে পাবেন দেশবাসী।

সরকারকে উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, অবিলম্বে আপনারা যদি ডিজেল, কেরোসিন ও সারের দাম না কমান তাহলে জনগণ আর দর্শক গ্যালারিতে থাকবে না, জনগণ রাস্তায় নেমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!