জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা বাগেরহাটে ২২ কেজির বিরল ধাতিনা ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখ টাকায় বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়ার আহ্বান ৪১ দেশের তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বাবার মৃত্যুশোকে কাতর মেসি ফিরলেন মাঠে, লিগস কাপ থেকে বিদায় মায়ামির

জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সুনামগঞ্জ থেকে আমির হোসেনঃ “দাম কমাও জান বাঁচাও” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।সোমবার দুপুরে (৮ আগস্ট) পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে সার, জ্বালানি তেল সহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ সমাবেশে কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. এনাম আহমেদ এর সভাপতিত্বে ও ‘সংগঠনের সাধারণ সম্পাদক জালাল সুমন’র সঞ্চালনায় সিপিবি’র সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, কৃষক নেতা বদরুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জনগণের উপর স্টিম রোলার চালাবেন না। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমান। ডিজেল-কেরসিনের উপর বাজারের সকল পণ্যের মূল্য নির্ভর করে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপ সাধারন মানুষের উপর পড়ে। কারণ প্রতিটা জিনিসের পরিবহন খরচ লাগে। শিল্প কারখানা চালাতে গেলে ডিজেল-কেরোসিন লাগে। এই কারণে যে জিনিসের দাম ১০০ টাকা তা ১৫০ টাকায় পৌঁছে যাবে। এই উদাহরন আগামী ২-৩ দিনের মধ্যে পাবেন দেশবাসী।

সরকারকে উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, অবিলম্বে আপনারা যদি ডিজেল, কেরোসিন ও সারের দাম না কমান তাহলে জনগণ আর দর্শক গ্যালারিতে থাকবে না, জনগণ রাস্তায় নেমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!