ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘন কুয়াশার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক জাপানে কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশিদের: দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী  জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশুর মৃত্যু দেশে ফের নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

জাপানে কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশিদের: দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ফার্মগেটে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেড’। রোববার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জন করতে পারলে বাংলাদেশিদের জন্য জাপানের শ্রমবাজারে কাজের ব্যাপক সুযোগ রয়েছে।

বাংলাদেশি জনগণের বন্ধুত্বপূর্ণ ও দয়ালু মানসিকতার প্রশংসা করে কারাসাওয়া শিঞ্জু আরও বলেন, এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তরুণদের জ্ঞানের পরিধি বাড়াতে এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে বড় ভূমিকা রাখবে। উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তিনি বলেন, জাপানি ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। কারণ জাপানের বর্তমান সরকার প্রযুক্তিগত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষার্থীদের ভাষার পাশাপাশি দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত করা আমাদের অন্যতম লক্ষ্য। কারাসাওয়া শিঞ্জু বলেন, বাংলাদেশের মানুষজন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দয়ালু।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত একটি অলাভজনক বা নন-প্রফিট প্রতিষ্ঠান। করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এটি গড়ে তোলা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশি তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী জনশক্তি তৈরিতে অবদান রাখা। ভাষা শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্ম যেন জাপানে উন্নত কর্মসংস্থানের সুযোগ পায়, সে লক্ষ্যেই এই একাডেমিটি কাজ করে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসটি মিরাই জাপানিজ একাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি কাইয়ূম জামান খান এবং আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফুরজামান খান। বক্তারা সবাই এই উদ্যোগের প্রশংসা করে জানান যে, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে এটি দুদেশের সম্পর্কের সেতুবন্ধনেও কাজ করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাপানে কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশিদের: দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি

আপডেট সময় : ০৭:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬