ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্থিক সামর্থ্য ছিল না হুইলচেয়ার কেনার,ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে কাতারে পর্দা উঠল ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজে শেকসপিয়রের অনুবাদ নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্য ছাড়ল রণতরী, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ট্রাম্প

জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন প্রধান শিক্ষক

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৩৯৪৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন প্রধান শিক্ষক

ঈশ্বরদীতে দোয়া মাহফিলে প্রধান শিক্ষকের ‘জয় বাংলা’ স্লোগান–ধানের শীষে ভোট চাইলেন।
পাবনার ঈশ্বরদী উপজেলার চররূপপুর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান ও ধানের শীষে ভোট চাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন লক্ষীকুন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

পড়ুন>>রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতের ওই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, “বিএনপি ক্ষমতায় না থেকেও উন্নয়ন করছে, ক্ষমতায় এলে আরও করবে… আগামীতে ধানের শীষকে নির্বাচিত করলে আরও বেশি উন্নয়ন হবে।” শেষদিকে তিনি বলেন, “জয় বাংলা, জয়…”—এসময় উপস্থিত অনেকে মুখ টিপে হাসেন এবং বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয়দের অভিযোগ—বিদ্যালয়ের আর্থিক অনিয়মসহ নানা বিষয় আড়াল করতে তিনি আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের সান্নিধ্যে ছিলেন। সরকার পরিবর্তনের পর হঠাৎ বিএনপির কার্যক্রমে যুক্ত হচ্ছেন।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে সামাজিক ও প্রশাসনিক মহলে আলোচনা চলছে। একজন সরকারি শিক্ষক সরাসরি রাজনৈতিক সভায় অংশগ্রহণ ও ভোট চাওয়াকে অনৈতিক বলে মন্তব্য করছেন অনেকেই।

পড়ুন>> রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন,
“আমি রাজনীতি করি না। একটি দলের পক্ষে বক্তব্য দেয়া ঠিক হয়নি। ‘জয় বাংলা’ ভুলে বলে ফেলেছি—এর জন্য দুঃখিত।”

বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন জানান, এটি দলীয় আয়োজন ছিল না এবং সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছেন—তাই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম বলেন,“শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

ঈশ্বরদী ইউএনও মো. মনিরুজ্জামান জানান,
“একজন শিক্ষক সরকারি দায়িত্বে থাকাকালীন রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ নেই।”

ওই দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন স্থানীয় নেতা। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন প্রধান শিক্ষক

আপডেট সময় : ১১:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫