ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনতার ধাওয়ায় ধরা পড়ল ফার্মগেটের বোমাবাজ!

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৩৫৫৮ বার পড়া হয়েছে

বোমা বিষ্ফোরণের প্রতিকী ছবি।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনতার ধাওয়ায় ধরা পড়ল ফার্মগেটের বোমাবাজ!

জনতার ধাওয়ায় ধরা পড়ল ফার্মগেটের বোমাবাজ!
রাজধানীর ফার্মগেটে প্রধান সড়কের ওপর পরপর দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ব্যস্ততম ফার্মগেট ওভারব্রিজের নিচে দুর্বৃত্তরা এই বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, একটি মোটরসাইকেল থেকে আরোহী দুইটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমার বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়।

পড়ুন>> উলিপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে মানববন্ধন

এ সময় উপস্থিত জনতা ধাওয়া করে কাওরানবাজার ট্রাফিক সিগন্যাল পয়েন্টে একটি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। মোটরসাইকেল চালকের কাছ থেকে বোমা তৈরির বিস্ফোরক, কয়েকটি খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করা হয়।

ওসি মোবারক হোসেন বলেন, “বোমা বিস্ফোরণের পর মোটরসাইকেলটি কাওরানবাজারের দিকে পালিয়ে যায়। এ সময় ঢাকা মহানগর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুল রাজ শাওন ব্যাটারিচালিত রিকশায় করে তাদের অনুসরণ করেন। কাওরানবাজারে যানজটে মোটরসাইকেলটি থামলে তিনি পিছনের আরোহীকে ধরার চেষ্টা করেন, তবে ওই ব্যক্তি পালিয়ে যায়। পরে শাওন মোটরসাইকেল চালককে ধরে পুলিশের হাতে তুলে দেন।”

পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও থানায় নিয়ে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দল তদন্তে কাজ করছে বলে জানা গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনতার ধাওয়ায় ধরা পড়ল ফার্মগেটের বোমাবাজ!

আপডেট সময় : ০৮:২২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫