চৌহালীর এনায়েতপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চৌহালীর এনায়েতপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

চৌহালীর এনায়েতপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
চৌহালীর এনায়েতপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম

 

 

চৌহালীর এনায়েতপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম

 

 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে ব্লক তৈরিতে নিম্নমানের পাথর, বালু ও স্লপিং এ নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মতে, ঠিকাদার ও বাপাউবো সিরাজগঞ্জ শাখার কর্তৃপক্ষের যোগসাজশে অননুমোদিত সাইজের পাথর দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে, যা ওয়ার্ক অর্ডারের শর্তাবলী লঙ্ঘন করছে।

 

পড়ুন>>বিরলে জমি নিয়ে বিরোধ নিয়ে মারপিটের ঘটনায় আহত-২

সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, ব্লক তৈরির সময় সিডিউল অনুযায়ী ১:৩.৬ অনুপাতে ঢালাই করার কথা থাকলেও, বালু ও পাথরের পরিমাণ বেশি এবং সিমেন্টের পরিমাণ কম দেওয়া হচ্ছে।

তবে, বাপাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মোখলেছুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান পাথর, বালু, সিমেন্ট ইত্যাদি নির্মাণসামগ্রী পরীক্ষা করেছি এবং প্রকল্প সাইট ও তৈরিকৃত ব্লক সরেজমিন পরিদর্শন করছি।

নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরি করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মুঠোফোনে জানান। কিন্তু বাস্তবে নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা এখন পর্যন্ত কোন পদক্ষেপই গ্রহণ করেন নাই। যখনই যোগাযোগ করা হয় তখনই বলে দেখছি বরং নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা আরো বলেন ব্লক তৈরির পাথর এবং গুণগতমান সবই ঠিক আছে।

এই অনিয়মের ফলে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে, যা স্থানীয় জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!