সংবাদ শিরোনাম :
চীনের মধ্যস্থতায় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপন ইরান ও সৌদি আরবের
সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে
চীনের মধ্যস্থতায় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপন ইরান ও সৌদি আরবের।
চীনের মধ্যস্থতায় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও সৌদি আরব। বেইজিংয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেন সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাদ বিন মোহাম্মদ আল আইবান এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী শামখানি।
এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে দেশটির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স কমিশনের পরিচালক ওয়াং ই।
দীর্ঘদিনের বিরোধের পর কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক পুনরায় স্থাপনে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও সৌদি আরব।
এ দুই দেশের সম্পর্কের উত্তেজনা মধ্যপ্রাচ্যে সংকট বাড়িয়েছে, গভীর করেছে ইয়েমেন ও সিরিয়া সংঘাত।
গতকাল শুক্রবার সম্পর্ক পুনঃস্থাপনে রাজি হয় দেশ দুটি। এতে মধ্যস্থতা করেছে চীন। দেশটির রাজধানী বেইজিংয়ে মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
দেশ দুটির বিরোধের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়েই এ প্রতিবেদন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























