চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দূর্বত্তদের হামলার শিকার হওয়া ইমাম ক্বারী আবুল হোসেন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দূর্বত্তদের হামলার শিকার হওয়া ইমাম ক্বারী আবুল হোসেন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দূর্বত্তদের হামলার শিকার হওয়া ইমাম ক্বারী আবুল হোসেন

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ৬ জুলাই, ২০২৪
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দূর্বত্তদের হামলার শিকার হওয়া ইমাম ক্বারি আবুল হোসেন

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দূর্বত্তদের হামলার শিকার হওয়া ইমাম ক্বারি আবুল হোসেন

অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইমাম কারি আবুল হোসেন (৬৪)। নীলফামারীতে চোখে মরিচের গুড়া ছিটিয়ে কুপিয়ে জখম করা আহত অবস্থায় মারা যান তিনি।

শনিবার সকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আবুল হোসেন সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা এলাকার মালুটারি গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে।

এবং নিহত আবুল হোসেন সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা তেঁতুলতোলা ঘুন্টি জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন ।

উল্লেখ্য গত সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে নীলফামারী- ডোমার এশিয়ান হাইওয়ের সড়কের হরতকি তলা পল্লী বিদ্যুৎ অফিস এর সামনে পিছন দিক থেকে মরিচের গুড়া ছিটিয়ে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মরিচের গুড়া ছিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বত্তরা।

রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে একজন অটোরিকশা চালক তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায় ।

সেখানে তার অবস্হার অবনতি হলে সেদিনেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবং সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং আজ সকালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নিহত আবুল হোসেন এর পরিবারের লোকজনের সাথে কথা হলে তারা বলেন গত সোমবার থেকপ সেখানে চিকিৎসাধীন ছিলেন, আজ সকালে আমাদের সকলকে এতিম করে দুনিয়া থেকে চলে গেলেন ।

কে বা কাহারা এই নির্মম ভাবে আমাদের বাবাকে কুপিয়ে জখম করেছে তা আমরা জানি না আর আমার বাবা তো কারো কোন ক্ষতি করে নি বা কোন অপরাধী ও ছিলেন না।

কেন তারা এমন ঘটনা ঘটালো এটার সুষ্ঠ বিচার চাই আমরা সরকারের কাছে ।

এদিকে এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন কি কারনে কে বা কাহার এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে । এবং আশা করি অতি দ্রুত হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!