ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

গ্রাহকদের জন্য লাইফস্টাইলভিত্তিক সেবা ও বিশেষ সুযোগ-সুবিধা আরও বিস্তৃত করার লক্ষ্যে চট্টগ্রামে নিজেদের এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে রবি আজিয়াটা পিএলসি। এই কার্যক্রমের অংশ হিসেবে গত ২৩শে আগস্ট নগরের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউ পার্টনার সাইনিং সেরিমনি’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি দুটি পর্বে সম্পন্ন হয়, যা ব্র্যান্ডটির অংশীদারত্বকে আরও শক্তিশালী করেছে।

পড়ুন>>এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা

অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০টি প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গিফট বাস্কেটস ৪ইউ, র‌্যাডিসন ব্লু হোটেল চট্টগ্রাম বে ভিউ, সিকো অ্যারেনা, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেড, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, শৈল্পিক ফার্নিচার, হাঙ্গার কিলারস, হক ইলেকট্রনিক্স, ওয়েস্টউড এবং সারপ্রাইজ চট্টগ্রাম। এছাড়া চট্টগ্রামের রন্ধনশিল্পে বিশেষ অবদান ও স্থানীয় ব্র্যান্ড হিসেবে বারকোড রেস্টুরেন্টকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

পড়ুন>>এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস

একই অনুষ্ঠানে আতিথেয়তা, ফ্যাশন, স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের ২১টি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে রবি।

নতুন যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো বিউটি বুফে, সাইটলি, জি জি আইল্যান্ড – অরোরা লাউঞ্জ রেস্টুরেন্ট, ট্রাফিক, কমপ্লিট কিচেন, এলিট ট্রাভেলস, ওয়েল পার্ক হোটেল, হোয়াইট পার্ক বুটিক হোটেল, কাপরি ক্যাফে বিস্ত্রো, ল্যামবার্গ ক্যাফে, আগ্রাবাদ, তাসফি মেকওভার অ্যান্ড সেলুন, হ্যামার স্ট্রেংথ, অ্যামব্রোসিয়া রেস্টুরেন্ট, ফ্যাশকোড, দ্য রয়্যাল ডাইন রেস্টুরেন্ট, দ্য এলিগেন্স হোটেল অ্যান্ড স্যুইটস, শাজিনাজ হাসপাতাল লিমিটেড, ব্লু মুন, বেস্ট অ্যান্ড লেস আউটফিটার্স, আলো আই কেয়ার এবং সিমকো মার্ট।

আরও পড়ুন>>কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন

অনুষ্ঠানে রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম রবি এলিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার।

তিনি আরও বলেন, চট্টগ্রামজুড়ে একটি শক্তিশালী এলিট ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে গ্রাহকদের বাড়তি সুবিধা ও মূল্য প্রদান করাই আমাদের লক্ষ্য। আমাদের অংশীদাররা রবি এলিট অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ এবং আজকের এই স্বীকৃতি তাদের অবদানেরই প্রতিফলন। নতুন এই অংশীদারত্বগুলো গ্রাহকদের প্রাপ্ত সুবিধার পরিধি আরও বিস্তৃত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

আপডেট সময় : ০৮:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬