ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াশিংটন বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, চাইলেন নতুন শর্ত ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে সেরা প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৪ কর্মকর্তা বরখাস্ত নোয়াখালীতে তরুণীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: আটক ১, পলাতক ২ বিএনপি কর্মীকে যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় অভিযোগে জড়িত ব্যক্তি ওসি, ভিডিও ভাইরাল: অবরোধকারীদের যা শাহজালাল বিমানবন্দরে অবতরণকালে ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে আগুন জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা, দাবি বিরোধীদলীয় নেতার সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ দিলেন আইজিপি

ওয়াশিংটন বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়ের দিকে ট্যাক্সিং করার সময় এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, ডালাস-ফোর্ট ওয়ার্থগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ এবং শিকাগোর ও হেয়ার বিমানবন্দরগামী ফ্লাইট ২১৫২-এর ডানায় এই সংঘর্ষ হয়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দুটিকে দ্রুত গেটে ফিরিয়ে নেওয়া হয়েছে। উড়োজাহাজ ও যাত্রীদের বর্তমান অবস্থা।

কারিগরি ও রক্ষণাবেক্ষণ দলের নিবিড় পরীক্ষার জন্য বর্তমানে উড়োজাহাজগুলোর উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে এবং তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শিকাগোগামী ফ্লাইট ২১৫২-এর এক যাত্রী জানান, উড্ডয়নের প্রস্তুতির সময় উড়োজাহাজের ডান পাশে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয় এবং কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি জানালা দিয়ে লক্ষ্য করেন যে, রানওয়েতে উড়োজাহাজের ডানার ভাঙা অংশ পড়ে আছে এবং পরে একটি ট্রাক সেটি সরিয়ে নেয়।

এফএএ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, হোয়াইট হাউজ ও পেন্টাগনের অত্যন্ত কাছে অবস্থিত এই একই বিমানবন্দরে ২০২৫ সালের জানুয়ারিতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। সেসময় আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝআকাশে সংঘর্ষে ৬৭ জন প্রাণ হারিয়েছিলেন। ওই দুর্ঘটনার প্রেক্ষাপটে বিমানবন্দরটির আশপাশে সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক ফ্লাইট দীর্ঘদিন বন্ধ ছিল, যা মাত্র চলতি সপ্তাহেই পুনরায় শুরু করার কথা ছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওয়াশিংটন বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ

আপডেট সময় : ০৮:১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬