গাবুর হইছে মাইকোনা -ইসমত আরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গাবুর হইছে মাইকোনা -ইসমত আরা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

গাবুর হইছে মাইকোনা -ইসমত আরা

ইসমত আরা
  • প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪
গাবুর হইছে মাইকোনা -ইসমত আরা

গাবুর হইছে মাইকোনা -ইসমত আরা

গাবুর হইছে মাইকোনা মোর ঘটক আইসে ঘনো
এত করি কঙ বাহে না আইসেন আর শুনো-
বদলি গেইছে দিন এলা, ছ্যাকাপাড়া, ছাইয়ের
কোটে এলা দিন অভাবি , দিন প্যাটের ভোকের!

ঢেমশি গুড়া,ভাতের মাড়,জোমার ছাতু খেয়া
দিন ফুরিয়া দিন হামার, আইচ্ছে এলা নয়া।
ছাওয়া হামার আইয়ে বিয়ে পড়ইবে মেলা কনুঙ
না আইসেন আর, দোহাই তোমার, মাতার কিরা দিনু!

যাও মিয়াভাই, মাই হামার শুনিলে হইবে গোসা
হাউশত একনা ফোন কিনি হইছে খানেক নিশা।
অইঠে উয়ায় দিন কাটে, মেলা পড়ার টানে।
মূরখ সুরক মানসি হামরা , কি বুজি তার মানে।

দাদী উয়ার নাতি জামাই দেখির চেয়া কত!
মরি গেলো তাও না দিনুঙ পড়াম পড়ার মত!
তোমাগিলার অইত্যাচরত এবার বুঝি যায়
মাই হামার সেই সুন্দরী টিক টকো ফির পায়!

মোবাইলকোনা ধরি বইসলে দ্যাখঙ আগত অকে,
ঢককোনা যে উচলি পরে সগার মুখে মুখে!
কিন্তু ক্যাম্বা অর বাপে কয়, দেখি থুবু ছাওয়াক,
ক্যানে বুজান অনন্তন কতা কইলে ছাওয়ার বাপ!

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!