সংবাদ শিরোনাম :
খুলশীতে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর খুলশীর আমবাগান এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এই অভিযানে ফুটপাত দখল করে বসানো প্রায় ৫০টি অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
সিটি কর্পোরেশন জানায়, আমবাগান এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়েছিল। এছাড়াও ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী ও মালামাল রেখে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এমন জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সূত্র: Chattogram Pratidin
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























