ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে নেওয়ার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম চাক শুমারের সঙ্গে কাজ করা কঠিন হবে: ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে ৪৬তম বিসিএসের গেজেট অপেক্ষায় আটকে আছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ইউরোপ সফর শেষ করে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির ঘন কুয়াশার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক জাপানে কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশিদের: দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি

খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী

১৫ আগস্ট উপলক্ষে সাধারণ মানুষের মাঝে তেহারী বিতরণের অভিযোগে খুলনায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাবলা কারিকর পাড়ার পারভেজ হাসান (২৯) এবং কেশবলাল রোড এলাকার মো. সাব্বির হোসেন সৈকত (২৮)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে যুবলীগের তিন সদস্য ১০ প্যাকেট তেহারী কিনে খালিশপুর আবু নাসের মোড়, গোয়ালখালির মোড় ও দৌলতপুর লেকভিউ রেস্টুরেন্টের সামনে জড়ো হয়ে বিতরণ করেন। এ সময় তারা ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। দৌলতপুর থানা পুলিশ ছবি দেখে তাদের শনাক্ত করে এবং দুজনকে আটক করতে সক্ষম হয়।

পড়ুন>>নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম জানান, খাদ্য বিতরণের মাধ্যমে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে জনমনে পুনরায় জাগ্রত করার অপচেষ্টা চালানো হয়েছিল। পুলিশি তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় অপু নামে আরও একজন পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বরদাস্ত করা হবে না। আইন ভঙ্গ করলে রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধকেই মূল বিবেচনার বিষয় হিসেবে দেখা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী

আপডেট সময় : ১১:৪৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬