ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান চাপে সংকটে সৌদি আরব: বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন: শি জিনপিংয়ের ৫ দফা প্রস্তাব ও বিশ্ব ভূ-রাজনীতির নতুন সমীকরণ ছয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ জন নিয়োগ: আবেদনের সময় ও পদ্ধতি স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের

কুমিল্লার প্রবাসীর স্ত্রী ফেসবুক প্রেমের টানে ভূরুঙ্গামারীতে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

কুমিল্লার প্রবাসীর স্ত্রী ফেসবুক প্রেমের টানে ভূরুঙ্গামারীতে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার প্রবাসীর স্ত্রী ফেসবুক প্রেমের টানে ভূরুঙ্গামারীতে

কুমিল্লার প্রবাসীর স্ত্রী ফেসবুক প্রেমের টানে ভূরুঙ্গামারীতে
প্রেমিকা প্রেমিকের বাড়িতে এসে দেখলেন প্রেমিক
প্রতিবন্ধী নবম শ্রেণির শিক্ষার্থী।

ফেসবুকে পরিচয় ঘটে ওই ছাত্রের সঙ্গে। আলাপচারিতায় শুরু হয় প্রেমের সম্পর্ক। প্রেমের টানে কুমিল্লার প্রবাসী স্ত্রী চলে আসেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প‍্রেমিকের বাড়িতে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা এসে দেখেন প্রেমিক প্রতিবন্ধী ও নবম শ্রেণির ছাত্র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।

জানা গেছে, এই গ্রামের দুলাল হোসেন দলুর প্রতিবন্ধী ছেলে হোসাইন আলী ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর সাথে কুমিল্লার লাকসাম এলাকার প্রবাসী ব্যক্তির স্ত্রীর সাথে ফেসবুকে পরিচয় ঘটে। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

পরে বিয়ের দাবিতে প্রেমিকা গত রবিবার (১ ডিসেম্বর) দুপুরে প্রেমিক হোসেনের বাড়িতে এসে উঠে। প্রেমিকের বাড়িতে এসে দেখেন প্রেমিক প্রতিবন্ধী ও অপ্রাপ্ত বয়স্ক।
এদিকে, প্রেমিকা বিয়েতে রাজি না হলেও প্রেমিক বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। পরে প্রেমিকা এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বিষয়টি ভূরুঙ্গামারী থানাকে অবগত করে এবং মেয়েটিকে উদ্ধারের নির্দেশ দেয়।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঐদিন রাত ২টায় মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর বিপাকে পরে পুলিশ। মেয়ের বাবা শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করে মেয়েটিকে ফেরত নিতে বললে মেয়েটিকে ফিরিয়ে নিতে অস্বীকার করে তার বাবা। পরে মেয়েটিকে ২ দিন থানা হেফাজতে রেখে বিভিন্ন ভাবে মেয়ের অভিভাবককে বুঝিয়ে রাজি করায় পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৪ ডিসেম্বর) ওই মেয়ের অভিভাবককে ভূরুঙ্গামারী নিয়ে এসে মেয়েটিকে তার নিকট হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট ইউপি মেম্বার নজরুল ইসলাম জানান, ছেলেটি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং চোখ টেরা। মেয়েটির বিবাহিতা এবং তার স্বামী বিদেশে থাকে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম জানান, উভয় পক্ষের সমঝোতায় মেয়েটিকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুমিল্লার প্রবাসীর স্ত্রী ফেসবুক প্রেমের টানে ভূরুঙ্গামারীতে

আপডেট সময় : ১০:৪৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪