কুড়িগ্রামে সোনালী নিউজের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ১০:৫০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ৩৬৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে সোনালী নিউজের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
“সংবাদের সমৃদ্ধ বিশ্বজুড়ে সোনালী স্বপ্ন” এই শ্লোগানে পথ চলা বাংলাদেশের জনপ্রিয় প্রথম শ্রেণির জাতীয় অনলাইন পোর্টাল সোনালী নিউজের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।
কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের আয়োজনে শুক্রবার ৫ জানুয়ারি রাত আটটায় টেলিভিশন সাংবাদিক ফোরাম কুড়িগ্রামে কেক কেটে নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,টেলিভিশন সাংবাদিক ফোরাম কুড়িগ্রামের সভাপতি ও দীপ্ত টিভির কুড়িগ্রাম প্রতিনিধি ইউনুস আলী, টেলিভিশন সাংবাদিক ফোরাম কুড়িগ্রামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও চ্যানেল আইয়ের প্রতিনিধি শ্যামল ভৌমিক,
ডিবিসি টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি য়াহিদুজ্জামান তুহিন, সময় টিভির জেলা প্রতিনিধি বাদশা সৈকত, এসএ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম, সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত, ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা, জাগো নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ফজলুল করিম ফারাজী, এসটিভি বাংলার কুড়িগ্রাম প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরসহ আরো অনেকে ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সোনালী নিউজকে শুভেচ্ছা জানিয়ে জানান, সোনালী নিউজ ইতিমধ্যে সারাদেশে অনলাইন নিউজ পোর্টাল গুলোর মধ্যে নিজের অবস্থান করে নিয়েছে।
দেশের সমস্যার সম্ভাবনা অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা, রাজনীতি ও পারিপার্শ্বিক বিষয়ে বাস্তব চিত্র প্রচার করে সবার মনে জায়গা করে নিয়েছে।


























