ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩

কুড়িগ্রামে মাদকসহ ভারতীয় কারবারী আটক

কুড়িগ্রাম থেকে সাইয়েদ বাবু
  • আপডেট সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে মাদকসহ ভারতীয় কারবারী আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাতলামারী সীমান্ত এলাকা থেকে সাইফুল শেখ (২৪) নামে এক ভারতীয় মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে ৫শ’ পিচ ইয়াবা ও ৮৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধা সাড়ে ৬টায়।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক সাইফুল শেখ ভারতের হাড়-সিংমারী জেলার শুকচর থানার বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, উলিপুর থানার প্রত্যন্ত নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাহেবের আলগা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাতলামারী গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত ভারতীয় মাদক কারবারী সাইফুল শেখকে ৫শ’ পিচ ইয়াবা ও ৮৪ বোতল বিদেশী মদসহ আটক করে।

পরে তার বিরুদ্ধে ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে উলিুপর থানায় মামলা রুজু করা হয়।

পরে বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে মাদকসহ ভারতীয় কারবারী আটক

আপডেট সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩