ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কৌশল এনবিআর কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক হেসুসের মৃত্যুর ঘটনায় গোলরক্ষক ওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও দলীয় রাজনীতির নতুন মোড় প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত

কুড়িগ্রামে বাবাকে হত্যার অভিযোগে আটক ছেলে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ২১৭৬৮ বার পড়া হয়েছে

ঘাতক ছেলে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে বাবাকে হত্যার অভিযোগে আটক ছেলে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবাকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক (৫৫) ওই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিক (২৯)-কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী উপজেলায় বিয়ে করেন মানিক। বিয়ের পর থেকেই তার দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ বিরাজ করছিল। একপর্যায়ে মানিক মানসিকভাবে অস্থির হয়ে পড়েন বলে জানা যায়।

পড়ুন>> তাহিরপুরে নৌকাডুবিতে ঈদ আনন্দে নেমে এলো হৃদয়বিদারক শোক

রোববার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন মানিক। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে আটক করে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে বাবাকে হত্যার অভিযোগে আটক ছেলে

আপডেট সময় : ১০:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬