ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কুড়িগ্রামে প্রতিমন্ত্রী জাকির মনোনয়ন না পাওয়ায় মিষ্টি বিতরণ

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে প্রতিমন্ত্রী জাকির মনোনয়ন না পাওয়ায় মিষ্টি বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে প্রতিমন্ত্রী জাকির মনোনয়ন না পাওয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম- ৪ আসনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন নৌকার মনোনয়ন না পাওয়ায় কুড়িগ্রামের রৌমারীতে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।

এর আগে মননোয়ন প্রত্যাশিরা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মনোনয়ন না দেয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছিলেন।

এদিকে প্রতিমন্ত্রীর বদলে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেওয়ায় রৌমারীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো গিয়ে শেষ হয়।

এর আগে রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর পরপরই শুরু হয় রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নে আতসবাজি, মিষ্টি বিতরণ ও উচ্ছাস।

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ওপর ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেছেন ’অপমানের প্রতিশোধ আমি নিতে পারি নাই, তবে আল্লাহ ঠিকই নিয়েছেন।

রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন বলেন, অ্যাডভোটে বিপ্লব হাসান পলাশ একজন তরুণ নেতা। তাকে নৌকার মনোনয়ন দেওয়ায় আমরা রৌমারীবাসী অনেক অনেক আনন্দিত। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু বলেন, কুড়িগ্রাম-৪ আসনের জনগণ আজ মুক্ত হলো। জাকির হোসেন এমপি হওয়ার পর জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের কোনো খোঁজ-খবর নিত না।

সবসময় তার পাশে কিছু সুবিধাভোগি নেতারা বিচরণ করত। তরুণ ছাত্রলীগ নেতা বিপ্লব হাসান পলাশকে দলীয় মনোনয়ন দেওয়ায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকায় বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে প্রতিমন্ত্রী জাকির মনোনয়ন না পাওয়ায় মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩