ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবার উন্নয়নে নার্স ও মিডওয়াইফদের দক্ষ করতে কাজ করছে সরকার: জিয়াউদ্দিন ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মিনতি আহবায়ক – ইলা সদস্য সচিব করে তাড়াশে জাতীয়তাবাদী মহিলাদলের আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ ২ জন গ্রেফতার ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ

কুড়িগ্রামে পৃথক তিনটি অভিযানে মাদকসহ চার মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৩৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে পৃথক তিনটি অভিযানে মাদকসহ চার মাদক কারবারি গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে পৃথক তিনটি অভিযানে মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলায় পৃথক তিনটি অভিযানে ৭৫ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আমিনুল ইসলাম (২০), মোঃ রিপন খান (২৮), মোঃ ছকিম উদ্দিন (৪২) ও মোঃ আমিনুল ইসলাম (৩৯)।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এক তথ্য বার্তায় এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম জেলা সদরের মধ্যকুমরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে নাগেশ্বরী থেকে বগুড়াগামী ডিমবাহী একটি পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় ডিমের খাচার নিচে ফিটিং করা অবস্থায় তিনটি বস্তায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দসহ নাগেশ্বরীর চৌকিদার পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম ও নাগেশ্বরী পৌরসভার মনিচর গ্রামের মোঃ রিপন খানকে গ্রেফতার করে।

অন্যদিকে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলার অনন্তপুর এলাকার মাদক কারবারি মোঃ ছকিম উদ্দিনকে ২৫ কেজি গাঁজাসহ কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করে।

এছাড়াও একই দিন বিকেলে উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর জোর্দ্দারপাড়ায় এলাকায় অভিযান চালায়।

অভিযানে ২০০ পিস ইয়াবাসহ রৌমারী থানার বাগুয়ার চর, বাইটকামারী গ্রামের মাদক কারবারি মোঃ আমিনুল ইসলাম গ্রেফতার করে।

অভিযানগুলো তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

প্রতিদিনই আমরা মাদকসহ কারবারী ও জুয়ারীদের গ্রেফতার করছি। বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার কারবারিদের বিরুদ্ধে আজ সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে পৃথক তিনটি অভিযানে মাদকসহ চার মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩