কুড়িগ্রামে পৃথক তিনটি অভিযানে মাদকসহ চার মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৮:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে পৃথক তিনটি অভিযানে মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলায় পৃথক তিনটি অভিযানে ৭৫ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আমিনুল ইসলাম (২০), মোঃ রিপন খান (২৮), মোঃ ছকিম উদ্দিন (৪২) ও মোঃ আমিনুল ইসলাম (৩৯)।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এক তথ্য বার্তায় এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম জেলা সদরের মধ্যকুমরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে নাগেশ্বরী থেকে বগুড়াগামী ডিমবাহী একটি পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় ডিমের খাচার নিচে ফিটিং করা অবস্থায় তিনটি বস্তায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দসহ নাগেশ্বরীর চৌকিদার পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম ও নাগেশ্বরী পৌরসভার মনিচর গ্রামের মোঃ রিপন খানকে গ্রেফতার করে।
অন্যদিকে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলার অনন্তপুর এলাকার মাদক কারবারি মোঃ ছকিম উদ্দিনকে ২৫ কেজি গাঁজাসহ কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করে।
এছাড়াও একই দিন বিকেলে উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর জোর্দ্দারপাড়ায় এলাকায় অভিযান চালায়।
অভিযানে ২০০ পিস ইয়াবাসহ রৌমারী থানার বাগুয়ার চর, বাইটকামারী গ্রামের মাদক কারবারি মোঃ আমিনুল ইসলাম গ্রেফতার করে।
অভিযানগুলো তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি।
প্রতিদিনই আমরা মাদকসহ কারবারী ও জুয়ারীদের গ্রেফতার করছি। বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার কারবারিদের বিরুদ্ধে আজ সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























