সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে দিনমজুর সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ
সাইয়্যেদ বাবু ব্যুরো প্রধান
- আপডেট সময় : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৩৬৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে দিনমজুর সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ
কুড়িগ্রামের রৌমারীতে দিনমজুর (কামলা) সেজে মোঃ শাহিন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৬২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার খাদ্য গুদামের সামনে থেকে তাকে গ্রেফতান করা হয়। গ্রেফতারকৃত শাহিন শেরপুর জেলার বাসিন্দা বলে জানিয়ে পুলিশ।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী শাহিন স্কুল ব্যাগে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে শেরপুর যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামানের নেতৃত্বে (এএস আই) মোঃ আশরাফুল ও কনস্টেবল মোখলেছ দিনমজুর সেজে কৌশলে ২৬২ বোতল ফেনসিডিলসহ শাহিনকে গ্রেফতার করে।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীকে দিনমজুর সেজে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























