কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি'র নেতাকে কুপিয়ে জখম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি'র নেতাকে কুপিয়ে জখম : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মায়ের চেয়ে বড় আপন কেউ নেই: কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি

কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
আহত বিএনপি সহিদুল ইসলাম।

 

 

 

 

কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র নেতাকে কুপিয়ে জখম

 

 

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে বিএনপি’র যুগ্ন আহবায়ক সহিদুল ইসলামকে (৪৮) চাঁদাবাজিকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদ গ্রুপের বিরুদ্ধে।

 

 

২০ জুন (শনিবার) বিকেলে ত্রিমোহনী বাজার এলাকায় সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদের গদি ঘরের সামন দিয়ে বেলগাছা ইউনিয়নে বিএনপি’র যুগ্ন আহবায়ক সহিদুল ইসলাম যাওয়ার সময় ওৎ পেতে থাকা সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদের ভাগিনা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুকুল মিয়ার ছেলে রকিসহ (২৭) ৫/৭ জন যুবক সহিদুলকে কুপিয়ে যখম করে।

পড়ুন>> ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’

 

স্থানীয়রা জানায়, সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদের নেতৃত্বে রকিসহ কয়েকজন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে আসছিলো। কয়েকদিন আগে কালির হাট বাজারের ব্যবসায়ী মনো মিয়ার কাছে চাঁদাদাবি করে রকিসহ কয়েক জন। ব্যবসায়ী মনো মিয়া বিষয়টি সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও বেলগাছ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবার রহমানকে জানায়।

 

 

তিনি বিষয়টি প্রতিবাদ করলে আঃ হামিদ গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে মাহবুবার রহমানের ওপর হামলা চালায়।

পড়ুন>>ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) সফলভাবে বছর চতুর্থ বর্ষে পদার্পণ

 

 

এ সময় তার ছোট ভাই সহিদুল এগিয়ে আসলে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। সহিদুল বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে এবং রকিসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

 

সদর থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!