ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান

কুড়িগ্রামে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকলো চোরাকারবারি আটক করলো বিজিবি

সাইয়‍্যেদ বাবু রংপুর ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১০:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকলো চোরাকারবারি আটক করলো বিজিবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকলো চোরাকারবারি আটক করলো বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অবৈধ ভাবে ভারতে ঢুকলো এক বাংলাদেশী চোরাকারবারি। পরে খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের মেইন পিলার ১০৫৭ এস এর কাছে এ ঘটনা ঘটে। আটক চোরাকারবারি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত জয়নাল হকের ছেলে মোঃ নবাব আলী (৩৫)।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, চোরাকারবারি নবাব কাঁটাতারের বেড়া কেটে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। পরে খবর পেয়ে বিজিবির একটি টহল টিম গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করে নিয়ে আসে। বিজিবি সুত্র আরও জানায়, আটক চোরাকারবারিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, বিজিবির এক কর্মকর্তা আমাকে ফোনে জানিয়েছেন তারা এক চোরাকারবারিকে আটক করেছেন। তারা আটককৃতকে থানায় নিয়ে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকলো চোরাকারবারি আটক করলো বিজিবি

আপডেট সময় : ১০:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪