কিসমিসের পুষ্টিগুণ ও কিসমিস খাওয়ার উপকারিতা
- আপডেট সময় : ০৩:০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ ৯৭৬২৬ বার পড়া হয়েছে
কিসমিস একটি পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর খাবার।কিসমিস খাওয়ার উপকারিতাও প্রচুর। কিসমিস ভেজানো পানি পান করলে এর পুষ্টিগুণ ভালোভাবে পাওয়া যায়। রাতভর পানিতে ভিজিয়ে রাখলে এর ভিতরে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান সহজেই দ্রবণীয় হয়ে যায়। ফলে সেই পানি পান করলে কিসমিসের গুণাগুণ আমাদের শরীর আরো সহজে নিতে বা শোষণ করতে পারে। তাই সকালে খালি পেটে ভেজানো কিসমিস পানি পান করলে বহুবিদ উপকারিতা পাওয়া যাবে।
“কিসমিসের পুষ্টিগুণ সম্পূর্ণভাবে পেতে চাইলে কিসমিস ভিজিয়ে খেতে পারেন। রাতে দুই কাপ পানিতে কয়েকটি কিসমিস রেখে দিন। কিসমিস যত গাঢ় রংয়ের হবে, তত উপকারী”
সপ্তাহে অন্তত চারদিন কিসমিস ভেজানো পানি পান করুন। জেনে নিন>> কলা শুধুই সুস্বাদু ফল নয়; পুষ্টি ও গুণে ভরপুর সুষম খাদ্য এতে পেট পরিষ্কার থাকবে। যারা প্রায়শই পেটের গণ্ডগোলে ভোগেন, তাদের এই কিসমিস ভাজানো পানি টনিকের মত কজে আসবে। পাশাপাশি কিসমিস পাওয়া যাবে ভরপুর এনার্জি, যা সারাদিন আপনাকে রাখবে প্রাণবন্ত।
জানাযাক কিসমিস খাওয়ার উপকারিতাগুলো;
- কিসমিস শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায়।
- শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি।
- কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।
- প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি মিলবে ওষুধ ছাড়াই। পাশাপাশি হজমে সহায়তা করে।
- কিসমিস হৃদক্রিয়া ভালো রাখে।কিসমিস কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।
- কিসমিসে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে। কিসমিসে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। যা সহজেই রোগমুক্তির কারণ।
- কিসমিসে আছে প্রচুর আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার।
- কিসমিসের পানি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে।পড়ুন>> ভেষজ গুণ সমৃদ্ধ উদ্ভিদ পিপুল pipul
- গবেষণায় দেখা গেছে, এই পানি পান করলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। যার ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে। পাশাপাশি ভালো থাকে কিডনিও।
- কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, সেলেনিয়াম, জিংক এর সম্মিলিত ক্রিয়া ত্বককে সুস্থ, সুন্দর রাখে।
- কিসমিস ক্যালসিয়াম ও বোরন সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড় গঠনে কাজ করে।
- কিসমিস প্রাকৃতিক শর্করায় পূর্ণ এবং অল্প পরিমাণে খেলে আপনার মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা কমে যাবে।
কিভাবে খেতে হবে:
কিসমিসের পুষ্টিগুণ সম্পূর্ণভাবে পেতে চাইলে কিসমিস ভিজিয়ে খেতে পারেন। রাতে দুই কাপ পানিতে কয়েকটি কিসমিস রেখে দিন। কিসমিস যত গাঢ় রংয়ের হবে, তত উপকারী। পড়ুন>> চিনা বাদামের পুষ্টিগুণ ও খাওয়ার নিয়ম পরের দিন সকালে ওই কিসমিস ছেঁকে নিন। খালি পেটে এই পানি পান করুন। চাইলে এই পানি গরম করে পান করতে পারেন।পড়ুন>>>কাঁচা আদার গুণাবলী ও ক্ষতিকর দিক
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























One thought on “কিসমিসের পুষ্টিগুণ ও কিসমিস খাওয়ার উপকারিতা”